মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’ ( ওএমআরইউ,মানিকগঞ্জ)। জেলায় কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে গড়া উঠা সাংবাদিকদের একমাত্র সংগঠন হিসেবে ওএমআরইউ যাত্রা শুরু করার পর আহবায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম চলমান রাখে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় জেলা শহরের এনপিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ এস এম সাইফুল্লাহ’কে (দেশের কণ্ঠ/কিউ টিভি) সভাপতি এবং শাহীন তারেক’কে (ইনকিলাব/দিগন্ত টিভি) সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রিপন আনছারী (মানবজমিন/জিটিভি), জাহিদুল হক চন্দন (দিপ্তটিভি/রাইজিং বিডি), লুৎফর রহমান (দৈনিক সংবাদ), মোঃ শাহ আলম (আমার বার্তা) এবং সোহেল রানা খান (সিএনআই)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হাকিম (মাইটিভি/দৈনিক বাংলা) ও জ ই আকাশ (কালবেলা) এবং সহ-সাধারণ সম্পাদক পদে আকমল হোসেন (অগ্নিবিন্দু), মোঃ সোহেল হোসেন (ঢাকা পোষ্ট) ও আমিনুর ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা), সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাসান শিকদার ( আজকের বাংলা/ ডেইলি ক্যম্পাস) সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাকিব হোসেন (দৈনিক বর্তমান) ও মোহসিন মোহাম্মদ মাতৃক(এশিয়ান মিরর) মনোনীত হয়েছেন।
এছাড়াও সম্পাদক মন্ডলীর পদগুলোতে রয়েছেন দপ্তর সম্পাদক খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব), কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (কালবেলা), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আল আমিন রোহেল (রুপসী বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান সালেহী (অন্য দিগন্ত/নগর টিভি- মানিকগঞ্জ), সহ-প্রচার সম্পাদক দীপক সূত্রধর (এনপিবি নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ আশিকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান জুবায়ের (সকালের শিরোনাম)।
কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আমিনুর রহমান অঞ্জন (গণচেতনা), আব্দুর রাজ্জাক (আজকের পত্রিকা/স্বদেশের কণ্ঠ), খন্দকার সুজন হোসেন (তারুণ্যের কথা), মাসউদুর রহমান (দৈনিক সংগ্রাম/জবাবদিহি), সায়েম খান (বার্তা ২৪/একুশে সংবাদ), মোঃ সেলিম মোল্লা (সত্যের কণ্ঠ/আলোকিত দৈনিক) এবং মোঃ মহিদ (আলোকিত প্রতিদিন)।
নবনিযুক্ত নেতৃবৃন্দ জানান, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানিকগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে এই ইউনিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবগঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানিকগঞ্জে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মান উন্নয়ন এবং তথ্যের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা।
এসময়, এ সময় উপস্থিত সাংবাদিকরা এই সংগঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে মতামত তুলে ধরার পাশাপাশি সর্বদা একে অপরের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।




