*মিজান চৌধুরীর মায়ের হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন*

বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলচান চৌধুরী বাড়ি এলাকায় মিজান চৌধুরীর মায়ের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মানিকের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উত্তর গোমদন্ডী সর্বস্তরের জনগণের উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন