মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো ছিনতাই

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোর্দ্দশান্তিপুর-হরিহরপুর রোডে গতকাল রাত ১১ টায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জায়গীর বাজার থেকে হরিহরপুর আসার কথা বলে ৩ জন দুর্বৃত্ত যাত্রীবেশে অটোরিকশায় ওঠে। পরবর্তীতে হরিহরপুর ব্রীজে পৌঁছালে তারা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার অটো ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আহত চালকের নাম আখিরুল, পিতা: ময়না মিয়া। তিনি নিশ্চিতপুর করন্দা পাড়া (জায়গীর) এলাকার বাসিন্দা। বর্তমানে তাকে আহত অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেক রক্ত ক্ষরনের কারনে বর্তমান আহত চালক চিকিৎসাধীন অবস্থায়। উপজেলা বাসির কথায় জানা জায় মিঠাপুকুর উপজেলায় দিন দিন চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলায় চরম অবনতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন