তারা গোটা দেশকে সামাল দিবে কি ভাবে ” —- যশোরে নির্বাচনী সমাবেশে বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান “
সাঈদ ইবনে হানিফ ঃ দেশকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আপনারা দাড়িপাল্লা ও ১১ দলীয় জোট কে সমর্থন করুন। ২৪ এর গণ-অভ্যুত্থানে আত্মত্যাগ কারি হাজার ও মুক্তিকামী তরুণদের সপ্ন বাস্তবয়ানে গণভোটে হ্যাঁ কে বিজয়ী করুন। ২৭ জানুয়ারি যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী গণ- সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এসব কথা বলেন। —
সাঈদ ইবনে হানিফ এর রিপোর্ট ঃ এসময়
তিনি একটি বড় দল কে উদ্দেশ্য করে বলেন, যারা নিজের দলের কর্মীদের সামাল দিতে পারে না তারা গোটা দেশ কে সামাল দিবে কিভাবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুনিয়ন্ত্রিত আদর্শ রাজনৈতিক দল এজন্য জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
সমাবেশ কে কেন্দ্র করে এদিন ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলের হাজার হাজার কর্মী সমর্থকেরা শহরে আসতে শুরু করে। ফলে সমাবেশ শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়
। এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও ছিল লোকে লোকারণ্য। শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী ও ছিলেন সতর্ক অবস্থানে। প্রধান অতিথি মঞ্চে উঠার আগে জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এরপর সাড়ে ৯ টার দিকে প্রধান অতিথি মঞ্চে উঠে সমাবেশে উপস্থিত লক্ষ্য কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে তার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । এসময় তিনি যশোরের ৬ টি আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী দের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন ।




