Edit Content
বৃহস্পতিবার,১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ার ইসলামপুরে হুমাম কাদের চৌধুরীর সমর্থনে মহিলা সমাবেশ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সমর্থনে এক বিশাল মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি ধনিয়া পাতার বাজার মাঠ প্রাঙ্গণে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তার বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরীর সহধর্মিণী ফরহাত কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফারজিন কাদের চৌধুরী, শাহনাজ আফরিন মুমু, তাসলিমা আক্তার ও শাহিনুর আক্তার।

‎সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। উপজেলা যুব মহিলাদলের সাধারণ সম্পাদক রূপা আক্তার, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন নেতৃবৃন্দ, ও অত্র ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডের জাতীয়বাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যক নারী সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র