বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি শুরু, দলে দলে যোগ দিচ্ছে নেতা-কর্মীরা

সাম্প্রতিক গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকটের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্য আয়োজিত অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

এতে প্রধান অতিথি হিসেবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

বক্তব্য শেষে বিভিন্ন দাবির বিষয়ে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন