রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের দাবীতে স্মারকলিপি প্রদান

প্যাকেটজাত খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা লিপিবদ্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের দাবীতে জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে  খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা দীপঙ্কর মন্ডলের সাথে সংক্ষিপ্ত এ্যাডভোকেসি শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রাদান করেন ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম।  এছাড়া আরো উপস্থিত ছিলেন পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মুজিবুর রহমান খান জুয়েল, শাপলা মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার খোরশেদ আলম এবং দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ রাজীব। স্মারকলিপি প্রদান কালে ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন অতিরিক্ত লবন, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিতভাবে গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।  বিশেষকরে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধার দিতে খাদ্য মোড়কে এসব উপাদানের পরিমাণ বুঝা যায় এমন স্বাস্থ্য সতর্ক বার্তা থাকা উচিত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।