রাজবাড়ীর গোয়ালন্দে আই এফ আই সি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

গ্রাহকদের আর্থিক লেনদেন কে আরো সহজ ও দ্রুত নিরাপদ করতে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শাখা  আই এফ আইসি ব্যাংকের এটি এম বুথ স্থাপন করা হয়েছে।
সোমবার ১৭আগস্ট বেলা সাড়ে ১১ টার সময়  গোয়ালন্দ বাজার শাখা  আই এফ আইসি ব্যাংকের আয়োজনে  আইএফ আইসি ব্যাংকের  ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে  ইভিপি এন্ড হেড অফ  ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল হাফিজ ফিতা কেটে ও এটিএম বুথ এর বোতাম টিপে শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শাখার আইএফ আইসি ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহফুজুল হক, ডা. চন্দন কুমার ঘোষ,  গোয়ালন্দ ব্যবসায়ী  পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক, ওরিয়ন কোম্পানির প্রতিনিধি কোমর সাহা প্রমুখ।
এ সময় ইভিপি এন্ড হেড অফ  ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের  আব্দুল্লাহ  আল হাফিজ বলেন,
আমরা আশা করি আপনাদের সকলের সাপোর্ট পাবো। এ ব্যাংক আপনাদের। এই ব্যাংক থেকে আপনারাই সুযোগ সুবিধা পাবেন। এই ব্যাংকের সর্বত্রই সাফল্য কামনা করে  শুভ  উদ্বোধন করিলাম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।