রাজবাড়ী বালিয়াকান্দির তরুণ লেখক বাঁধন মৈত্রের সাহিত্য অঙ্গনে এগিয়ে চলা

পড়াশোনার পাশাপাশি বাংলা সাহিত্য অঙ্গনে নিয়মিত লেখালেখি করে তরুণ লেখক হিসেবে পরিচিতি তৈরি করছেন। সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়েও তিনি নিয়মিত পত্রিকায় লিখছেন। তাঁর লেখা দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বাঁধন মৈত্রের বাবার নাম অসীম মৈত্র এবং মায়ের নাম অর্পনা মৈত্র। তাঁর বাড়ি বালিয়াকান্দি সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দির কুন্ডুপাড়ায়।
বাঁধন তাঁর প্রাথমিক শিক্ষাজীবন শেষ করেন বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলা বিভাগে পড়াশোনা করছেন।
পড়াশোনার পাশাপাশি বাঁধন বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করছেন। তাঁর লেখায় সাহিত্য, সমাজ ও রাষ্ট্রীয় নানা বিষয় উঠে আসে। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্প, অনুগল্প ও কবিতা পাঠকমহলে প্রকাশ পেয়েছে।
বাঁধন মৈত্রের উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে—‘ডায়েরির ২৭ নম্বর পাতা’, ‘রূপনগরের অভাব’, ‘প্রথম প্রেম’, ‘অচেনা ফোন নম্বর’, ‘বুদ্ধিমান দাদু’ এবং ‘বাদলা দিনের মাথাব্যথা’। এর মধ্যে ‘ডায়েরির ২৭ নম্বর পাতা’ তাঁর সর্বাধিক জনপ্রিয় ছোটগল্প হিসেবে উল্লেখ করেছেন তিনি।
তাঁর এসব লেখনী প্রথম আলো-নাগরিক সংবাদ, দৈনিক চালচিত্র, দৈনিক ঢাকার আলো, দৈনিক সাতকাহন, দিনের পর দিন, দ্যা প্যারিস মেইল, Ayer News, ভোরের আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে জানান বাঁধন।
সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁর নিয়মিত লেখালেখি অব্যাহত রয়েছে। স্থানীয় এই তরুণের সাহিত্যচর্চা ও লেখালেখির মাধ্যমে বালিয়াকান্দির নাম আরও পরিচিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
বালিয়াকান্দির সন্তান হিসেবে বাঁধন মৈত্র তাঁর সাহিত্যচর্চার মাধ্যমে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চান। তিনি বালিয়াকান্দিবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বানেশ্বর পৌরসভা ঘোষণার গণশুনানি, পক্ষে স্থানীয়দের মতামত নাগরিক সেবা ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রত্যাশা এলাকাবাসীর

রাজশাহীর পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র বানেশ্বরকে পৌরসভা ঘোষণার

দৌলতপুরে ৯ হাজার ৮৫৩ প্রবীণ পাচ্ছেন বয়স্ক ভাতা আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে