রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে ৪ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২১ মে ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মিলিক লক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ সাবান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত আলীম উদ্দিন ও মৃত রুপজানের ছেলে। তার বাড়ি মিলিক লক্ষীপুর, ডাকঘর বাঁকড়া, থানা চারঘাট, জেলা রাজশাহী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)-এর সারণির ক্রম ২১ মোতাবেক তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন