রাতের আঁধারে গ্যারেজে ডাকাতি, পিকআপে তুলে নেওয়া হলো ৯২ ব্যাটারি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার একটি গ্যারেজে হানা দিয়ে নৈশপ্রহরী ও এক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ ব্যাটারি ও একটি অটোরিকশা লুট করেছে দুর্বৃত্তরা। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে চার্জারসহ ৯২টি ব্যাটারি। রোববার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজমালিক মো. মাহবুবুর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল দেয়াল টপকে গ্যারেজে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে থাকা মালিকের বাবা ও এক চালকের হাত-পা এবং মুখ বেঁধে ফেলে ডাকাতরা। পরে গ্যারেজে থাকা চার্জারসহ ৯২টি ব্যাটারি খুলে পিকআপে তুলে নেয় তারা। যাওয়ার সময় একটি বড় অটোরিকশাও নিয়ে যায় দুর্বৃত্তরা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আ.লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে