রাবিতে ভূরাজনীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার ‘ক্রাফটিং প্রাগমাটিজম ইন জিওপলিটিক্স: অ্যাড্রেসিং বাংলাদেশেস চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিজ ইন এ্যান এরা অব গ্লোবাল রিঅ্যালাইনমেন্ট’ (Crafting Pragmatism in Geopolitics Addressing Bangladesh’s Challenges and Opportunities in an Era of Global Realignment) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জার্মান বেসরকারি সংস্থা ফ্রিয়েডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস)-এর ঢাকা অফিস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

এদিন সকাল ৯:৩০ মিনিটে রাবি ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলেপমেন্ট সেন্টারে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে বক্তৃতা দেন প্রফেসর আমেনা মহসিন (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রফেসর শাহাব এনাম খান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও ড. মাহফুজ কবীর (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টান্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ)। রাবির প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান (অর্থনীতি বিভাগ), প্রফেসর পারভেজ আজহারুল হক ও প্রফেসর ফারাহা নওয়াজ (লোক প্রশাসন বিভাগ) বক্তৃতার ওপর আলোচনা করেন। সেমিনারে মডারেটর ছিলেন প্রফেসর নিলয় রঞ্জন বিশ্বাস (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

সেমিনার উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, পরিবর্তনশীল বিশ্বে ভূরাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করে কর্মকৌশল নির্ধারণ করা একান্ত জরুরি। সে লক্ষ্যে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারে প্রদত্ত বক্তৃতা ও আলোচনা থেকে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়নে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক সেবীদের দমনে কঠোর প্রশাসন ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলার সভায় বক্তারা

​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদক,

মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল