রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১১ দলীয় ঐক্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচনী কর্তার দপ্তর থেকে আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করে।

এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে (বীরবিক্রম) ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোট শরিকদের সঙ্গে বৈঠক এই সিদ্ধান্ত হয়। জামায়াতের আমিরের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

উত্তরবঙ্গের শিল্প বিপ্লবের সম্ভাব্য কেন্দ্র কর্মসংস্থান, শিল্পায়ন ও ‘মাইনিং সিটি’ গঠনের স্বপ্নে পার্বতীপুর

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দিনাজপুরের

মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন! ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী, তদন্তে প্রশাসন

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও