রিনা মুর্মু কে সভাপতি ও হারুন-অর-রশিদ’কে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১ তম কমিটি গঠন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বুধবার ( ৭ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত, বিকাল ৩.৩০ টায় জাতীয় শহীদ মিনারে আলোচনা সভা, কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২-৫ আগস্ট ২০২৬ তারিখে ২০ তম কাউন্সিলের মাধ্যমে ২১ তম কমিটি গঠিত হয়। ১৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিকে পরিচয় করিয়ে দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। এতে রিনা মুর্মু কে সভাপতি ও হারুন-অর-রশিদ’কে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১ তম কমিটি গঠন করা হয়।

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( বাসদ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে কমরেড খালেকুজ্জামান বলেন, এদেশের ছাত্র-জনতা বারেবারে বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করে কিন্তু বৈষম্যহীন শোষণমুক্ত সমাজের স্বপ্ন বারবার হাতছাড়া হয়ে যায়। কারণ সঠিক নেতৃত্ব আর আদর্শের অভাব। তাই আগামী দিনে যে গণ অভ্যুত্থান হবে তা হতে হবে সমাজতন্ত্রের আদর্শবাদী শক্তির নেতৃত্বে তবেই জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধিত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন,বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রব্যবস্থা আজ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই পরিস্থিতিতে শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার প্রশ্নটি কেবল শিক্ষার্থীদের দাবি নয়; এটি একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ নির্মাণের অপরিহার্য শর্ত।

শিক্ষার সংকটকে কেবল প্রশাসনিক সংস্কার, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন কিংবা নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়, বলে উল্লেখ্য করেন নেতৃবৃন্দ । তারা আরও জানান, প্রয়োজন শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনার প্রবণতা থেকে বের করে এনে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করা। প্রয়োজন পর্যাপ্ত সরকারি বিনিয়োগ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের উন্নয়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, বিদ্যমান প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি, আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভালোবাসা, মানবিকতা ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়তে চাই’—ঝালকাঠি সদর উপজেলার ৩ নং ইউনিয়নের খান আনিচুর রহমান পান্নুর প্রত্যাশা

নির্বাচনে বিপুল অর্থ ব্যয়ের প্রচলিত ধারণা বদলে ভালোবাসা, মানবিকতা, সততা