অতিরিক্ত স্ক্রিন টাইম ও পেশাগত কারণে দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে: সিভিল সার্জন

দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ ও ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার এবং পেশাগত অসতর্কতার কারণে দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। অন্যদিকে, কৃষিকাজসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরাও চোখের গুরুতর সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে চোখের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশুদের দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সিভিল সার্জন বলেন, “বর্তমানে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশুরা দৃষ্টিসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারের কারণে তাদের চোখের ওপর মারাত্মক চাপ পড়ছে। আগে সাধারণত বয়স্কদের মধ্যে চশমার ব্যবহার বেশি দেখা গেলেও এখন শ্রেণিকক্ষেই অনেক শিশুকে চশমা ব্যবহার করতে দেখা যাচ্ছে।” শিশুদের এই স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় এই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভালোবাসা, মানবিকতা ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়তে চাই’—ঝালকাঠি সদর উপজেলার ৩ নং ইউনিয়নের খান আনিচুর রহমান পান্নুর প্রত্যাশা

নির্বাচনে বিপুল অর্থ ব্যয়ের প্রচলিত ধারণা বদলে ভালোবাসা, মানবিকতা, সততা