রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক

খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। এ আটকের মাধ্যমে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানানগত ১৫ আগস্ট মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়অভিযানের আগে র‍্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে নির্দিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছেগত ১১ আগস্ট রাত ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় দুর্বৃত্তরা ইটভাটায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দারূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

হত্যাকাণ্ডের পর র‍্যাব-৬ যশোর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়মূল শুটার ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপনে রয়েছেন। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানানআটককৃত ইব্রাহিমকে খুলনার রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত এবং হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন