শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

“রোমাঞ্চকর ফাইনালে সাইফা ফিসিংকে হারিয়ে SB. Sporting Club-এর শিরোপা জয়”

সন্দ্বীপ আনন্দময় স্পোর্টিং ক্লাব আয়োজিত ৩য় আসর—২০২৫ইং এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে SB. Sporting Club। রুদ্ধশ্বাস এই ফাইনালে তারা সাইফা ফিসিং, ফিসারী ঘাট (চট্টগ্রাম) দলকে ২–০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। SB. Sporting Club প্রথম গোলের মাধ্যমে এগিয়ে যায় এবং ম্যাচের শেষ ভাগে দ্বিতীয় গোলটি করেন মুজাহিদ, যা দলের জয় নিশ্চিত করে।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন SB. Sporting Club-এর খেলোয়াড় এম. এস. বিজয় (M S Bijoy)। তার নিয়ন্ত্রিত খেলা ও গুরুত্বপূর্ণ অবদান পুরো ম্যাচে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল মোস্তফা খোকন অনুপস্থিত থাকলেও তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যক্তিত্ব জাকির হোসেন (যুক্তরাষ্ট্র প্রবাসী)। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ হাজী আব্দুল বাতেন কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, ক্রীড়া সংগঠক শওকত আকবর সহ এলাকার বিশিষ্টজনেরা।
পুরো টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন সন্দ্বীপ আনন্দময় স্পোর্টিং ক্লাবের সভাপতি মাঈন উদ্দিন।টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলেন “মিস্টার ভয়েস অফ সন্দীপ” খ্যাত  জাহিদ ইসলাম, যার প্রাণবন্ত সঞ্চালনা ও ধারাবাহিক কমেন্ট্রিতে মাঠজুড়ে বাড়তি উত্তেজনা ও আনন্দের আবহ সৃষ্টি হয়।
জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে দুই দলই দর্শকদের উপহার দেয় এক মনোমুগ্ধকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। SB. Sporting Club-এর আক্রমণভাগের নৈপুণ্য যেমন ছিল প্রশংসনীয়, তেমনি সাইফা ফিসিং দলের লড়াকু মনোভাব ছিল সত্যিই সম্মানজনক।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল দল, কর্মকর্তা ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র