আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ আসনের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, মাষ্টার গোলাম ফারুক, এডভোকেট আবুল কালাম, ইব্রাহিম খলিল, ৫ আগস্টের শহীদ ওসমানের পিতা ডা. আব্দুর রহমান, এডভোকেট মাহমুদ, ইঞ্জিনিয়ার বায়েজিদ বোস্তামি সোহাগ,বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হাওলাদার সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকার সাধারণ মানুষ।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট আবুল কালাম বলেন, “ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে হবে, যাতে দেশে আর কোনো জুলুমবাজ শক্তির উত্থান না ঘটে।”
ইব্রাহিম খলিল বলেন, “এই আসনের জনগণ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো হুমকি দিয়ে এই জনতাকে রুখে দেওয়া সম্ভব নয়।”
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরমান পাটোয়ারী বলেন, “জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দাড়িপাল্লাকে বিজয়ী করবে এবং আগামীর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে—ইনশাআল্লাহ।”
শহীদ ওসমানের পিতা ডা. আব্দুর রহমান বলেন, “জুলাইয়ের বিপ্লবের মাধ্যমেই আজকের বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। জুলাইকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শহীদদের সহপাঠিরা এখনো দেশে রয়েছে—প্রয়োজনে তারা আবারও মাঠে নামবে। কোনো অন্যায় ও জুলুম মেনে নেবে না লক্ষ্মীপুর-২ আসনের জনগণ।”
ইঞ্জিনিয়ার বায়োজিদ বোস্তামি সোহাগ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই অঞ্চলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।
এছাড়াও আমাদের গণমাধ্যম কে ব্যবসায়ী আরিফ হাওলাদার জানান ন্যায় ইন্সাপের আগামী বাংলাদেশ গড়তে তারা ঐক্যবদ্ধ আছেন।




