শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ বাজারের গো-হাটি মোড়ে শহিদ আব্দুর রাজ্জাকের নামফলকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের ১১ অক্টোবর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে দেওয়ানগঞ্জ বাজারের গো-হাটি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় শহিদ হন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। শহিদ আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহিদ আব্দুর রাজ্জাকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সহ তাঁর গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে খোলা ও অস্বাস্থ্যকর ভাসমান খাবারের পসরা: চরম স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সাধারণ মানুষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রধান বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং