শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মাগুরার শালিখায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​২৮ সেপ্টেম্বর ২০২৪, সোমবার বিকেল ৪টায় শালিখা উপজেলার আড়পাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি আড়পাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না” স্লোগানে বাজার এলাকা মুখরিত করে তোলেন।

​শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।

​এছাড়া মিছিলে অংশগ্রহণ করেন:

​জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম, ​পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাদ মিঠু,​জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আলামিন মোল্যা,​জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক,​শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন,​শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া

​শালিখা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন,​জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

​মিছিল শেষে আয়োজক নেতৃবৃন্দ যেকোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মহিপুরে দুই একাডেমিক ভবনসহ প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন, ও উন্নয়ন কাজের উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা

শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মাগুরার শালিখায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে

কমনওয়েলথ স্কলারশিপে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন জবি শিক্ষকের

যুক্তরাজ্যের খ্যাতনামা দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায়