
”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
যুবদল ও ছাত্রদল গঙ্গারামপুর ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এবং পুলুম বাজার বণিক কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রদল নেতা, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় যুবদল) ও মাগুরা জেলা বিএনপির সদস্য মো: শামসুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
প্রাক্তন যুগ্ম আহ্বায়ক (শালিখা উপজেলা বিএনপি) মমতাজ উদ্দিন মোল্যা।
প্রাক্তন সভাপতি (গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপি) আ: মান্নান মোল্যা।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (মাগুরা জেলা যুবদল) ও প্রাক্তন সভাপতি (গঙ্গারামপুর ইউনিয়ন যুবদল) কাজী শাহিনুল ইসলাম (দোলন)।
বিএনপি নেতা অ্যাড. জাহিদুর রহমান (সোহেল)।
বিএনপি নেতা মো: মাহমুদুল-নবী।
প্রাক্তন সহ-সভাপতি (গঙ্গারামপুর ইউনিয়ন যুবদল) মো: আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।




