সিলেটের সবচেয়ে বেশী আলোচিত হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা। এবার তৃতীয় দফায় গণনা করে ৭০লাখ ৮৮হাজার টাকা পাওয়া গেছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উন্মুক্ত পরিসরে এ গণনা শুরু হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করেছে,নবগঠিত
মাজার ব্যবস্থাপনা ও আর্থিক স্হায়ী স্বচ্ছতা কমিটি।
পূর্ব ঘোষণা দিয়ে আজ সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সগুলো উন্মুক্ত পরিসরে খুলে গণনা শেষে প্রাপ্ত টাকার পরিমাণ জানানো হয়েছে।
এরআগে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম মাজার কর্তৃপক্ষের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্হাপন করেন।এরপর আজ তৃতীয় দফায় গণনা করা হয়েছে।এরআগে নতুন দানবাক্স স্থাপনের চার দিন পর ২২ জুন প্রথম দফায় উন্মুক্ত পরিসরে তা খুলে গণনা করা হয়। এতে নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়। প্রথম গণনার ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। তখন পাওয়া যায় নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।এবার তৃতীয় দফায় ৩৪ দিনপর ৭০লক্ষ ৮৮হাজার টাকাসহ একাধিক দেশের মুদ্রা,গরু-ছাগল ও বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।
