শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে বগুড়া জেলা শাখার অভিনন্দন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে লস্কর মোঃ তসলিম আলম নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) সকাল ৯.০০টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সংগঠনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার আব্দুল হালিম।বিদায়ী সভাপতি আ.ন.ম শামছুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।
নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিম আলমসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রাজু এবং জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান।
বিবৃতিতে বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নব-নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন