সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

দেশপ্রেমের চেতনা ও জাতীয় ঐক্যের প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গান,, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি মো. আবদুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু ও সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সম্প্রীতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া ও বিনোদনমূলক কর্মসূচি ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন ব্যাপী পালিত অনুষ্ঠানে সমাপ্ত হয়।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৭১ ও ২৪ এর রাজাকাররা সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তাদের ব্যর্থ করে দেয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী -রাশেদ খাঁন

ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব