গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নিদের্শনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করতে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে স্বাস্থ্য কমপ্লেক্সের চারিপাশ ঘুরে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড, খাবারের মান, সকলের উপস্থিতি, রোগীেদের চিকিৎসা, হাসপাতাল থেকে সঠিকভাবে ওষুধ দেওয়া, রোগীদের সাথে কথা বলে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া, বিভিন্ন অফিস রুম পরিস্কার পরিচ্ছন্ন , টয়লেট বাথরুম পরিস্কার পরিচ্ছন্নতা যাচাই করেন।
এসময়ে তিনি ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মমিনুর রহমান সরকার,
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম রব্বানী, অন্যান্য চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
হাসপাতাল পরিদর্শন করে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল স্বল্পতা সত্ত্বেও এগিয়ে নেওয়া সম্ভব সে চেষ্টা আমাদের থাকবে এ প্রত্যাশাও তিনি ব্যক্ত করেনi




