শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্দ্বীপে নির্বাচন ও গণভোট সামনে রেখে কোস্টগার্ডের কঠোর টহল, ভোটদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ (২৭ জানুয়ারী) সন্দ্বীপ পৌরসভা ও রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় কোস্ট গার্ডের সদস্যরা সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দ্বীপের নৌ ও স্থল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ, নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নজরদারির মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বাহিনীটি।
এ সময় স্থানীয় জনগণের মাঝে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে কোস্ট গার্ডের সদস্যরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান এবং গণভোটে সচেতন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।
স্থানীয়রা জানান, কোস্ট গার্ডের এমন উদ্যোগে এলাকার মানুষ নিরাপত্তাবোধ করছে এবং ভোটগ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, নির্বাচন ও গণভোট ঘিরে সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের এই টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র