সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও ৫ বারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গতকাল (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শোকবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এমপি কামরুজ্জামান রতন লিখেছেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।

তিনি আরও লেখেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সফল সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এমপি কামরুজ্জামান রতন লিখেছেন, দীর্ঘকাল মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে অঞ্চলের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই গণমানুষের নেতার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তাআলা উনার সমস্ত নেক আমল কবুল করে এবং জীবনের ভুলত্রুটি মার্জনা করে উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। উনার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি রইল গভীর সমবেদনা।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কালীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়। এরপর সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাক থেকে গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১৫ গ্রাম। এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা। এ সময় যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল নাগরী ইউনিয়নের সুজাপুর গ্রামের পূর্ব পাড়ার শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর ছোট ভাই শিতল চন্দ্র মন্ডলের সহযোগিতায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।

‎মুন্সীগঞ্জের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান, সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই,শোকের ছায়া বিএনপির নেতাকর্মীদের মাঝে

মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী