মোংলায় যমুনা টিভির যুগপূর্তি পালন করেছে উপজেলা প্রশাসন, সুধীজন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণীপেশার মানুষ।
ভালোবাসার এক যুগ শিরোনামে রবিবার সকাল ১১টায় মোংলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয় । পরে র্যালীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।
পরিবেশবিদ নুর আলমের সঞ্চালনায় মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি সহ স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণীপেশার মানুষ।
বক্তারা এসময় সুন্দরবনের দস্যুতা দমনে যমুনা টিভির অবদানের কথা স্মরণ করেন এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার ভূয়সি প্রশংসা করেন এবং সত্যের পক্ষে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন




