পুঠিয়ায় আহলে হাদিস আন্দোলনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বানেশ্বরের মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসা প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম শুরু হয়। কর্মশালায় পুঠিয়া উপজেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম। তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন।

প্রথম অধিবেশনে প্রশিক্ষণ প্রদান করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তাঁর প্রশিক্ষণের বিষয় ছিল ‘আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য’। পরে প্রশিক্ষণ দেন আহলে হাদিস বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. জিল্লুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে প্রথম বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রউফ। তাঁর আলোচনার বিষয় ছিল ‘সাংগঠনিক বিভিন্ন দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য’।

দ্বিতীয় বক্তা হিসেবে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ‘আহলে হাদিস বাংলাদেশের কর্মসূচিসমূহ’ বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুল আজিজ।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য দেন পুঠিয়া উপজেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অভিযোগের প্রতিবাদে