সৈয়দপুর রেলস্টেশনে ছিনতাইয়ের শিকার শিক্ষক, প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রাজ্জাক নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভোরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক তার ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন যুবক ট্রেনের জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে ছিনতাইকারীদের ধরতে ট্রেন থেকে নেমে তাদের ধাওয়া করেন আব্দুর রাজ্জাক। এরই মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে দিলে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে