
স্বেচ্ছাসেবা মুলক সংগঠন ” প্রজন্মের প্রতিধ্বনি লাখাই ” এর আয়োজনে ” বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির।বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের রাড়িশাল করাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ‘প্রজন্মের প্রতিধ্বনি লাখাই’ এর উদ্যোগে, ৫নং করাব ইউনিয়ন শাখার সহযোগিতায় এই মহতী মানবিক কার্যক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে।
অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রজন্মের প্রতিধ্বনি লাখাই ‘এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকালকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ, চক্ষু পরীক্ষা এবং নির্দিষ্ট রোগীদের জন্য অপারেশনের সুব্যবস্থা রাখা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উক্ত সংগঠনের উপদেষ্টা – মো. আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল। ভাইস চেয়ারম্যান – জহুরুল ইসলাম মিলন। ভাইস চেয়ারম্যান – মহসীন আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শীতেশ কুমার চন্দ্র, প্রধান শিক্ষক,। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক – জয়নাল আবেদীন। এছাড়াও সার্বিক সহযোগিতায় থাকবেন- আলহাজ্ব ফারুক আহমেদ ( সভাপতি, করাব ইউনিয়ন শাখা) ও নাজমুল হক সুমন। + সাধারণ সম্পাদক, করাব ইউনিয়ন শাখা)
নিবন্ধনের নিয়মাবলী:
ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরে সেবাগ্রহণ করতে ইচ্ছুক রোগীদের অবশ্যই সঙ্গে করে ১ কপি জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি এবং যোগাযোগের জন্য ২টি সচল মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আয়োজিত এই মহতী উদ্যোগকে সফল করতে এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।





