কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন তুলা পুস্করনী গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে মোঃ হোসেন আলী (৩০) গত ১৫ জুলাই রবিবার সকাল ১০ টার সময় নিজ এলাকাতে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে মোঃ হোসেন আলীর সন্ধানদাতা বা তাকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই ২৬ইং) নিখোঁজ মোঃ হোসেন আলীর ভাই মোঃ ইউছুপ আলী বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করে (যাহার নং ১২৯১)।
মোঃ ইউছুপ আলী জানান, প্রায় ১০ দিন পার হলেও এখনো তার ভাই মোঃ হোসেন আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যেকোনোভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
মোঃ ইউছুপ আলী জানান, নিখোঁজের সময় তার ভাই মোঃ হোসেন আলীর সঙ্গে সম্পর্ক থাকা বন্ধুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।
পুলিশ সূত্র জানায়, ‘অপহরণ হয়েছে কি না, এটা এখনো স্পষ্ট নয়। কারণ, ১০দিন অতিবাহিত হলেও কেউ এখনো টাকা পয়সা দাবি করেনি। আমরা স্থানীয় লোকজন, প্রতিবেশী ও নিখোঁজ ব্যক্তির বন্ধুদের সঙ্গে কথা বলেছি। আমরা সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’



