১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌর বিদ্যুতে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন সৌর বিদ্যুতের মাধ্যমে চলবে।

রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে আজ শনিবার সকালে-চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাসভবনের পর ক্রমান্বয়ে সচিবালায়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ও সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করে সব সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।

মীর শাহে আলম জানান, গ্রামীণ সড়কে সিসি ব্লক ও ইউনি ব্লক ব্যাবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১১ মাসের শিশুর সন্তানের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে মৃগমারী গ্রামে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে