রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত

রংপুরের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে  রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
আজ মঙ্গলবার দুপুরে  ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল,পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় শোভযাত্রায় রংপুরের সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসবসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রুহুল আমীন , রংপুর পুলিশ সুপার, রংপুর জেলা পরিষদ প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক সকল কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এদিকে,পীরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
শোভযাত্রায় পীরগাছার সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক,উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ,সহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন