সরকারি বন বিটের গাছ নিজের মতো আৎসাত

মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নে সরকারি বন বিটের গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করার এক মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী বন খেকো  জামান এবং আক্কাস আলীর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য চরম হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
শুধু গাছ কাটাই নয় বরং তারা বন বিটের বিঘায় বিঘায় সরকারি জমি নিজেদের কবজায় নিয়ে রেখেছেন। তারা বন বিভাগের এই জমিগুলো স্থানীয় সাধারণ মানুষের কাছে নামে মাত্র টাকায় লিজ দেওয়ার নামে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। কোথাও কোথাও নিজেরাও জবরদখল করে ভোগ করছেন সরকারি এই সম্পত্তি। তবে বনের জমি জবরদখল ও গাছ চুরির বিষয়টি ওপেন সিক্রেট হলেও বন বিভাগ বা স্থানীয় প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।এলাবাসীর প্রশ্ন কর্তৃপক্ষ কি আসলেই বিষয়টির খবর রাখে না, নাকি জেনেশুনেও না দেখার ভান করছে? প্রশাসনের এই রহস্যজনক নীরবতা সিন্ডিকেটটিকে আরও বেপরোয়া করে তুলেছে।
অপরাধের মুখোশ উন্মোচনে অনুসন্ধান চলমান..

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন আরাগচি

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটভুক্ত দেশগুলোর বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার