কুমারখালীতে ভূমি সেবা মেলা ও সেমিনার ২০২৬ অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভূমি সেবা মেলা ও সেমিনার ২০২৬”। “জনবান্ধব অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা, সুশিক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
কুমারখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক জহিরুল হক, কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, সাব-রেজিস্টার মোঃ নাজমুল হাসান, কুমারখালী মহিলা কলেজের অধ্যাপক তারিকুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা তাঁত বোর্ডের এজিএম মেহেদী হাসান।
সেমিনারে বক্তারা আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সেবা প্রাপ্তিতে ভোগান্তি কমবে এবং ভূমি সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে।
এদিকে, ভূমি সেবা মেলায় সাধারণ মানুষের মাঝে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য প্রদান করা হয়। এতে সেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

উত্তরবঙ্গের শিল্প বিপ্লবের সম্ভাব্য কেন্দ্র কর্মসংস্থান, শিল্পায়ন ও ‘মাইনিং সিটি’ গঠনের স্বপ্নে পার্বতীপুর

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দিনাজপুরের

মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন! ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী, তদন্তে প্রশাসন

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও