দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ দেশে। কিন্তু সরকার এটা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। অতীত সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে।’

শরিয়তপুর হাসপাতালের ঘটনায় সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনার উদ্‌ঘাটনের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ন্যায় সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধী দল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একসঙ্গে

যে বিদ্যালয়ে ছাত্র ছিলেন, সেই বিদ্যালয়েই শিক্ষক হয়ে ফিরলেন মুহিবুল্লাহ,, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ-গর্বের

একসময় যে বিদ্যালয়ের আঙিনায় শিক্ষাজীবনের হাতেখড়ি, সময়ের পরিক্রমায় সেই বিদ্যালয়েই