সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পটুয়াখালী জেলা কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান। এছাড়া পটুয়াখালীর নমুনা সংগ্রহ সহকারী রাকিবুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই” এই শীর্ষক কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার গ্রহণ জনস্বাস্থ্যের জন্য নানা ঝুঁকি তৈরি করতে পারে। তাই ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে খাদ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিত করা জরুরি।
বক্তারা বলেন, খাদ্যের প্যাকেটের লেবেল সহজবোধ্য ও তথ্যসমৃদ্ধ হলে ভোক্তারা পণ্য কেনার আগে এর পুষ্টিমান ও ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকেও জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
আলোচনা সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যের মোড়কে সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে দাবির সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সিরাজগঞ্জের কাজিপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিএনপি নেতা কে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

সিরাজগঞ্জের কাজিপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিএনপি নেতা কে মারধরের অভিযোগ