মাদারগঞ্জে গভীর রাতে বাড়ি ফেরার পথে ব্যক্তি নিখোঁজ, উদ্ধার অটোরিকশা

জামালপুরের মাদারগঞ্জে গভীর রাতে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার অটোরিকশা উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গতরাত ২টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে অটোরিকশা নিয়ে নিজ বাড়ি বাকুরচরের উদ্দেশে রওনা হন জহুরুল ইসলাম। পথে আমলীতলা ব্রিজের উত্তর পাশে তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে অটোরিকশার পেছনে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে জহুরুল ইসলামের পরিবারকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা মাদারগঞ্জ মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়।
পরিবারের দাবি, অটোরিকশার সিটের ওপর জহুরুল ইসলামের পরনের গেঞ্জি ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এছাড়া অটোরিকশার ভেতরে মরিচের গুঁড়া ছিটানো ছিল বলেও পরিবারের সদস্যরা জানান।
তবে জহুরুল ইসলাম বর্তমানে কোথায় রয়েছেন এবং কীভাবে তিনি নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
মাদারগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎মুন্সীগঞ্জের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান, সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই,শোকের ছায়া বিএনপির নেতাকর্মীদের মাঝে

মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী

হাদিরা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সুখী পল্লীমা সোসাইটির উদ্যোগে ও হাদিরা ইউনিয়নবাসীর জন্য আগামী ১৭ অক্টোবর ২০২৬ শনিবার দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে

হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা