আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার

সমাজ কল্যান মন্ত্রনালয়ের আওতায় আদমদীঘি উপজেলার গরীব, দুঃস্থ, কর্মহীন, দরীদ্র রোগীর চিকিৎসা সেবা ও  প্রতিবন্ধীসহ অসহায় ৫০ জনের মাঝে  জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার ( ২৩ আগষ্ঠ)  বেলা ১১ টায় উপজেলা চত্বরে বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই অনুদানের চেক অসহায়দের মাঝে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এইচ এম জুয়েল রানাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন