গাংনীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী পৌর এলাকার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে গাংনী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হাসান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুন হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুন হাসান জানান, অভিযানে বিক্রয় অযোগ্য ও চিকিৎসকদের সৌজন্যে দেওয়া ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে সোহাগ মেডিসিন কর্নারের মালিক সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খাবারে বিপুল পরিমাণ নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অভিযোগে নান্না বিরিয়ানি হাউজের মালিক রাসেলকে ৪০ হাজার টাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় কার্নিভ্যাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, র‌্যাব-১২, জেলা পুলিশ ও গাংনী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাটি কম, সম্ভাবনা অবারিত: বস্তায় আদা চাষে মাধবপুরে কৃষির নতুন দিগন্ত দুই শতকের অনাবাদি জায়গায় সবুজের সমারোহ—পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সম্ভাবনা

জমি কম, কিন্তু কৃষির সম্ভাবনা কম নয়। আধুনিক কৃষি প্রযুক্তি

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ MB মঞ্জিলে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ MB মঞ্জিলে মহাসমারোহে জশনে