
মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধীন ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:)১৪৪৮ হিজরি -২০২৬ উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন, বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সালাহ্ উদ্দীন আকন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম ফকির,সিনিয়র মা:আবুল বাশার,মিসেস শামীমা সুলতানা,মিসেস রিক্তা ব্যানার্জী,মো:বখতিয়ার হোসেন, মি:শ্যামল জয়ধর,আ:কাদের ফকির,মি:সঞ্জয় বাড়ৈ,মো:জামাল হোসেন, মো:সাইদুর রহমান,মিসেস আছিয়া আন্না।অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক মা:আবুল বাশার।পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সভাপতি মহোদয় তাঁর স্বাগত বক্তব্যে রাসুল(সা:) এর জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।এরপর একে একে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা ও হামদ/নাত-এ রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দিনের তাৎপর্য তুলে ধরে শিক্ষক বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। মাঃআবুল বাশার স্যারের নেতৃত্বে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





