ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক জশনে জুলুস সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আয়োজিত জশনে জুলুসে ছদারত করেন হযরত মাওলানা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের চৌধুরী।

অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ এবং সচিব ছিলেন মো. আরমান উদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব ক্বাদেরী।

জশনে জুলুসে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা সেলিম উদ্দিন কাদেরী, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ শাহীন উদ্দিন ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আমিরুল হাসান ক্বাদেরী, জাহাঙ্গীর আলম ক্বাদেরী ও শফিউল আলম ক্বাদেরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ শাহাদাৎ হোসেন ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান ক্বাদেরি, ছালামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জমির উদ্দিন ক্বাদেরী, মুহাম্মাদ রবিউল ইসলাম, মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন ক্বাদেরী। পরে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন চাঁদপুরী।

জশনে জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন