ছুটির দিনেও উন্নয়নের মাঠে ইউএনও, নাগরিকসেবায় নজরদারি জোরদার

 সরকারি ছুটির দিনেও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মাঠে ছিলেন রহনপুর পৌর প্রশাসক ও
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
 নাগরিকসেবা নিশ্চিত ও পৌর এলাকার উন্নয়নকাজের গতি ধরে রাখতে শনিবার (২৯ আগস্ট) রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
ছুটির দিনেও কর্মস্থলে থেকে উন্নয়নকাজের খোঁজখবর নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা গেছে। পরিদর্শনকালে ইউএনও রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নাগরিকদের চলাচলের সুবিধাসহ চলমান বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় কাজের মান ও স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা ও নাগরিকসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের মতে, ছুটির দিনেও মাঠপর্যায়ে ইউএনওর এমন সরব উপস্থিতি ও উন্নয়নকাজের প্রতি আন্তরিক নজরদারি প্রশাসনের দায়িত্বশীলতা ও জনবান্ধব মনোভাবেরই প্রতিফলন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,
আইইউজিআইপি’র প্রকল্পের সহকারী  প্রকৌশলী শাহরিয়ার ও উপ-সহকারী  জুবায়ের আহমেদ, রহনপুর পৌর উপ-সহকারী (সিভিল) আবু সায়েম,
কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা)সহ রহনপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় ডাকাতচক্রের অস্ত্র কারখানায় পুলিশের হানা: ৩ আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাতচক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি