আজ ভোরের দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বেজে ওঠে। একই ধরনের সতর্কতা বাহরাইনেও শোনা যায়।
সৌদি আরব জানায়, তাদের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের আকাশে উড়ে আসা দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে কুয়েতের ন্যাশনাল গার্ড জানায়, তারা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে।
ইরান শুধু ইসরায়েল এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাই চালাচ্ছে না, পাশাপাশি জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রাণালির ওপর তাদের নিয়ন্ত্রণের কারণে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন, যুদ্ধটি এক মাস বা তার বেশি সময় চলতে পারে। তবে মঙ্গলবার তিনি আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা করে বলেন, এটি “স্বল্পমেয়াদি একটি অভিযান” হবে এবং দীর্ঘমেয়াদি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে না।




