রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ৪০লক্ষাধিক টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে গত ২৪সেপ্টেম্বর ভোর রাতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও ১৭ভরি স্বর্ণালংকারসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশ পরিহিত ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির কলাপসিবল গেইট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী রণি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে  অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়। একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ১৭ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লক্ষ ৫০হাজার টাকাসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুইটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ডাকাতরা ঢাকার দিকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন