
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা,দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরমুখী সড়কের ফকিরপাড়া স্থানে অটোরিকশা থামিয়ে যাত্রীদের অন্য অটো বা বাসে স্থানান্তরের অভিযোগে অটোরিকশাচালক ও এলাকার সাধারণ জনগণ ফুসে উঠেছেন।
(২৭শে সেপ্টেম্বর) রবিবার সকাল থেকে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে অটোরিকশা চালক ও জনগণের অবরোধ চলছে। প্রায় দুই কিলোমিটার সড়কে জামে সৃষ্টি হয়েছে। অটোরিকশা চালকদের একটাই দাবি দর্শনা দামুড়হুদা টু চুয়াডাঙ্গার মাঝে ফকির পাড়ায় অটো রিক্সা ব্যারিকেড তুলে দিতে হবে । অন্যথায় অবরোধ চলবে।
অটো রিক্সা চালকদের দাবি জনগণ বাসে যাবে না অটোরিকশায় চুয়াডাঙ্গা যাবে সেটা জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণ বাসে সিট পায় না বলেই অটোরিকশায় ওঠে কিন্তু বাস মালিক ও প্রশাসন বিষয়টি জটিল করে তুলেছে।
জনগণের দুর্ভোগ কমাতে যেন দেখার কেউ নেই! ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থাকাকালীন এই সমস্যা থেকে চুয়াডাঙ্গা মুক্ত ছিল।
কিন্তু দলীয় সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উল্টে যায়।
স্থানীয়দের অভিযোগ, আইডি কার্ডধারী একটি দল সড়কে অটো থামিয়ে এভাবে যাত্রী স্থানান্তর করছে। এতে শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি সড়কের দুই পাশে অটো থামিয়ে যাত্রী ওঠানামা করায়- যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
স্থানীয়দের প্রশ্ন, এক অটো থেকে অন্য অটো বা বাসে যাত্রী স্থানান্তরের মাধ্যমে জনগণের দুর্ভোগ আরো বৃদ্ধি হচ্ছে না? সেটিও প্রশাসনের বিবেচনা করা প্রয়োজন।
তাদের দাবি, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।





