রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

শুধু বয়ান করা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জানালেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর কাকরাইলে আজ শনিবার (৩ অক্টোবর) ‎দুপুরে জাতীয় মুফাসসির সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এসময় দেশের মানুষ ভালো নেই, কেবল শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন শফিকুর রহমান।

আলেমদের সতর্ক করে তিনি আরও বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়। মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যুগে যুগে পথহারা জাতিদের পথ দেখিয়েছেন আলেম-ওলামারা। তাদের বক্তব্যে কাউকে যেন খোঁচা দেয়া না হয়। এছাড়া সংসদে কোরআন ও সুন্নাহর সুষ্পষ্ট লংঘন করে যে সব আইন পাস করা হয়েছে, তার গঠনমূলক সমালোচনার কথাও বলেন তিনি।

সমাজের অসঙ্গতি দেখলে তার বিরুদ্ধে আলেমদের ইতিবাচক কথা বলতে হবে বলে জানান ডা. শফিকুর রহমান। দুই একজনের আচরণ যেন পুরো আলেম সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের সন্তানদের- কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও ক্রেস্ট প্রদান

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে  (০৩ অক্টোবর) শনিবার বেলা

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১,০১৩ বোতল ভারতীয় সিরাপ, ১১ কেজি গাঁজা ও ৬৮ প্যাকেট কীটনাশক জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল