নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নীলফামারীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ সালের নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। তিনি মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ সালের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এ সময় পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আব্দুল্লাহ আল মাহমুদ খান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন