বেকুটিয়া সেতুর পাইপ কাটতে গিয়ে হাতেনাতে আটক বিএনপি নেতা হেমায়েত

পিরোজপুরের বেকুটিয়া চীন-মৈত্রী সেতুর পাইপ কাটার সময় বিএনপি নেতা হেমায়েত বেপারীসহ কয়েকজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাইপ কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক হেমায়েত বেপারী শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই সেতুর অবকাঠামোর পাইপ কাটার ঘটনায় তার সঙ্গে আরও কারা জড়িত, এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের ভাষ্য, সেতুর পাইপ কাটার সময় ঘটনাস্থলেই তাদের আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর যন্ত্রাংশ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তবে পাইপ কাটার উদ্দেশ্য, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন